শুরু হচ্ছে বিপিএলের দশম আসর শুক্রবার

 শুরু হচ্ছে বিপিএলের দশম আসর শুক্রবার 

 Bangladesh Premier League (BPL)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু শুক্রবার ১৯জানুয়ারী২০২৪।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি২০ ক্রিকেট লীগে এবার সাতটি দল।

গতকাল বিপিএলের দশম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে, যাতে ছয় দলের অধিনায়ক ও এক দলের সহ-অধিনায়ক অংশ নেন।

এবারের আসরের টাইটেল স্পন্সর ইস্পাহানি টি।

এবারের বিপিএলে প্রতিদ্বন্দ্বিতার দলগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।

মালিকানা পরিবর্তিত রাজধানী ঢাকার দলটির নাম দুর্দান্ত ঢাকা। দেখা যাবে দুর্দান্ত ঢাকাকে।

বর্তমান চ্যাম্পিয়ন ও বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স  শুক্রবার উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার ।

শুক্রবার ১৯জানু২০২৪ বেলা ২টায় ঢাকা-কুমিল্লা ম্যাচ দিয়ে পর্দা উঠবে দশম বিপিএল আসরের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

শনিবার বেলা দেড়টায় লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।  সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোম ও মঙ্গলবার দুদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আরো চারটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ঢাকার প্রথম পর্ব।

এরপর বিপিএলের সিলেটে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে । এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। রাজধানীতে দ্বিতীয় পর্বে রয়েছে আটটি ম্যাচ। এরপর বিপিএলের বন্দরনগরীতে চট্টগ্রাম পর্বে রয়েছে মোট ১২টি ম্যাচ।

পুন: ঢাকায় শুরু হবে শেষ পর্ব আগামী ২১ ফেব্রুয়ারি২০২৪।

এ পর্বে রাউন্ড রবিন লিগে দুটি ও ফাইনালসহ নকআউটের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম বিপিএল আসর ২০২৪-এর।

গতকাল ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন করা হয়। এতে খুলনার এনামুল হক বিজয়, চট্টগ্রামের শুভাগত হোম, সিলেটের মোহাম্মদ মিঠুন, ঢাকার মোসাদ্দেক হোসেন, রংপুরের নুরুল হাসান সোহান, কুমিল্লার লিটন দাস ও বরিশালের তামিম ইকবাল অংশ নেন।

দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত মাশরাফি বিন মর্তুজা কে অধিনায়ক করেছে সিলেটের। ব্যস্ত জনপ্রতিনিধি ও ইনজুরির কারণে তাঁর পুরোটা আসরে খেলাও অনিশ্চিত। সিলেটের প্রতিনিধি হিসেবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন সহ-অধিনায়কের মিঠুন।

ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার তামিম ইকবাল। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়ক।

প্রায় ৩ কোটি টাকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দলে নেয়া রংপুর রাইডার্স অধিনায়ক হিসেবে। সাকিবকে চাপমুক্ত খেলায় রাখতে এ বছরের নেতৃত্বটা দেন নুরুল হাসান সোহানের কাঁধে । রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক এ নিয়ে কথা বলেছেন।

পরিবর্তন আসছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা দলেও। তিনবার শিরোপা জেতানো ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়ক করেছে লিটন দাসকে।

এছাড়া এবার দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন, চট্টগ্রামের শুভাগত হোম ও খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়। 

সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৩ সালে। প্রথম দুই আসরে (২০১২ ও ২০১৩) শিরোপা জয় করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৬ সালে ঢাকা ডিনামাইটস ২০১৭ সালে রংপুর রাইডার্স, ২০১৯ সালে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়।

কভিড-১৯ মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে বিপিএল অনুষ্ঠিত হয়নি। বিপিএলে সর্বোচ্চ ২ হাজার ৯৩০ রান করেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ১৩২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

নবীনতর পূর্বতন