ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ১,৬৭৫ মামলা, ডাম্পিং ৪১৪ গাড়ি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার ২৯ আগষ্ট, ২০২৬খ্রি: পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ৪১৪টি গাড়ি ডাম্পিং এবং ১৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।িআজ রোববার (৩০ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১৫৯টি মামলা হয়েছে। এ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি এবং ৮৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ২৪৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি এবং ১২৯টি মোটরসাইকেল রয়েছে। অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১১১টি মামলা হয়েছে। এ সময় ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি এবং ৩৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে সর্বোচ্চ ৩৬৯টি মামলা করা হয়েছে। এ বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে আইন মেনে চলা এবং যানবাহনের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।